November 6, 2026, 4:11 am
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানে কেএনএফের প্রধান সমন্বয়ক গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কেন্দ্রীয় কমিটির ‘অন্যতম প্রধান সমন্বয়ক’ চেওসিম বমকে (৫৫) বিশেষ যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃত চেওসিম বম বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্যারণ পাড়ার মৃত বোয়াল কুম বমের ছেলে।
রোববার বিকেল সাড়ে ৩টায় বান্দরবান জেলা পরিষদের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এইচএম সাজ্জাদ।
কর্নেল এইচ এম সাজ্জাদ বলেন, স্টীলের স্ট্রাকচারের ভিতরের একটি কুটির থেকে তাকে গ্রেফতার করা হয়। তার থেকে কেএনএফ প্রতিষ্ঠা লাভ করে। চেওসিম বমের সাথে নাথান বমের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। নাথান বম তার বাসায় প্রায় আসতো।
তিনি বলেন, ‘চেওসিম বম সংগঠনের অর্থ সংগ্রাহক। তিনি কেএনএফকে লজিস্টিক সাপোর্ট দিতেন। রুমা ও থানচির ঘটনার কয়েকদিন আগে তার বাসায় কয়েকজন এসে থেকেছিল। তারা তার থেকে পরামর্শ নেওয়ার জন্য এসেছিল। তার পরিকল্পনায় রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি করেছে। জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ার প্রশিক্ষণ ও টাকা পয়সার সংগ্রহের পরিকল্পনাটিও তার বাসায়ই করা হতো।
আইইডি তৈরির জন্য যে স্প্লিন্টার থাকে এর কিছু তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর বাড়িতে তল্লাশি করে একটি এয়ার গান উদ্ধার করা হয় বলে জানান লেফট্যানেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ।

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page