September 20, 2026, 9:25 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানে দুই পাহাড়ী সশস্ত্র গ্রুপের গোলাগুলিতে ৮ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবানের রোয়াংছড়ির খামতাম পাড়ার কাছে দুই পাহাড়ী সশস্ত্র গ্রুপের গোলাগুলিতে ৮জন নিহত হয়েছে।

শুক্রবার সকালের দিকে রোয়াংছড়ির খামতাম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদের মধ্যে ৭জনের নাম জানা গেছে, তারা হল, ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ও লাল ঠা জার বম।

স্থানীয়রা জানায়, সকালে গোলাগুলির শব্দ শোনা যায়। পরে সেখানে গিয়ে ৮জনের গুলিবিদ্ধ মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বান্দরবান রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবদুল মান্নান জানান, রোয়াংছড়ি খামতাম পাড়া এলাকা থেকে  সেনা পোশাক পরিহিত ৮জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

তাদের বান্দরবান সদর হাসপাতাল মর্গে আনা হচ্ছে। তবে কে বা কারা তাদের মেরেছে তা জানা যায়নি। মৃতদেহ কোন গ্রুপের তাও বলা যাচ্ছেনা।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page