September 3, 2026, 3:36 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানে মাটির নিচে মিলল ২১ লাখ টাকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবানের লামায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিস থেকে লুট হওয়া ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা উদ্ধার হয়েছে।

শনিবার লামা পৌরসভা এলাকার দুটি স্থান থেকে মাটি খুঁড়ে এসব টাকা উদ্ধার করে পুলিশ। এদিকে ওই অফিসে ডাকাতির ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ৯ মে ভোরে ১৫ থেকে ২০ জনের অস্ত্রধারী ডাকাতদল লামা উপজেলার লাইনঝিরি এলাকায় ওই কোম্পানির তামাক ক্রয় অফিসে হানা দেয়। এ সময় অফিসের কর্মচারীদের জিম্মি করে ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা লুট করে নেয়।

এ ঘটনায় ১০ মে লামা থানায় করা মামলায় তদন্তে নেমে পুলিশ বান্দরবানের লামা ও পার্শ্ববর্তী কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে ৩ নারীসহ জড়িত ৮ জনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- চকরিয়া উপজেলার পূর্ব ভেউলা এলাকার মারুফুল ওরফে আরিফ, একই জেলার চকরিয়া লক্ষ্যাচর এলাকার নাঈমুল ইসলাম ওরফে সাগর, লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকার আব্দুর রহিম, লামা পৌরসভা এলাকার সুজন, লামা পৌরসভার সাবেক বিলছড়ি এলাকার আনোয়ারা বেগম, করিমের স্ত্রী ও বোন এবং আরও একজন পুরুষ আসামি।

গ্রেপ্তারদের তথ্যমতে, মাটির নিচ থেকে ওই পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে।

লামা থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, শনিবার করিমের স্ত্রীকে আটকের পর জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে, দুটি স্থানে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে লুট হওয়া ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। এর আগে আব্দুর রহিমের কাছ থেকে ৫০ হাজার ২০০ টাকা এবং তার দেওয়া তথ্যানুসারে শুক্রবার রাতে ওয়াসের আলীর পাহাড়ি জমি থেকে ২ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এনামুল হক জানান, করিম দক্ষিণ চট্টগ্রামের আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং লামার ঘটনার মূল মাস্টারমাইন্ড হিসাবে সন্দেহ করা হচ্ছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার ও লুট হওয়া সম্পূর্ণ অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, লামা শহরের সিলেটি পাড়ার করিম ও আরিফের নেতৃত্বে এই ডাকাতি হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page