September 29, 2026, 11:37 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের ‘লাল কাইন্দা’ নামকস্থানে আরাকান আর্মির পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরণে এক যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে তুমব্রু পশ্চিমকুল সীমান্ত পিলারের ‘লাল কাইন্দা’ নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসীরা জানান, সেখানে আরাকান আর্মির পুঁতে রাখা একটি স্থলমাইন ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনে এপার থেকে দুই যুবক ঘটনাস্থলে ছুটে যান। তারা আহত যুবককে উদ্ধার করে গাড়িতে তুলে উখিয়ার কুতুপালং এম এস এফ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। আহত যুবকের নাম ইউনুছ (২৫)। তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত এজাহার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরাকারবারি, দেশীয় পণ্য মিয়ানমারে পাচারের সময় আরাকান আর্মি কর্তৃক নির্দেশিত পথ না মেনে অন্য রুটে যাওয়ার চেষ্টা করায় এই দুর্ঘটনা ঘটেছে।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল বলেন, মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

আজকের বাংলা তারিখ



Our Like Page