April 26, 2026, 7:08 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ফরিদপুরে মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক : ট্রাম্প বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বান্দরবান সীমান্ত থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি)। রবিবার (১১ মে) রাত সাড়ে ১১টার দিকে মাদকের বড় এই চালানটি ধরা পড়ে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, গোপন সংবাদ পেয়ে আগে থেকেই সতর্ক অবস্থানে চলে যায় বিজিবি। রাত সাড়ে ১১টার দিকে কাপড়ের ব্যাগ হাতে করে দুইজন ব্যক্তিকে যেতে দেখে তাদের থামতে বল্লে কাপড়ের ব্যাগ ফেলে দিয়ে দ্রুত মিয়ানমারের ভিতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে তাদের ফেলে যাওয়া ব্যাগের ভিতর থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি।

সোমবার (১২ মে) সকালে ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের অভিযোগ পাওয়ায় বিজিবি তল্লাশি জোরদার করেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page