October 11, 2026, 9:21 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বায়ু বিদ্যুৎ প্রকল্পের ৩০ মে.ওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রীডে : ড তৌফিক ই ইলাহি চৌধুরী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারে বায়ু বিদ্যুৎ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ। আগামী দু-এক দিনের মধ্যে জাতীয় গ্রীডে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে যুক্ত হচ্ছে।

আজ বুধবার দুপুরে কক্সবাজারের খুরুশকুলে দেশের প্রথম এবং বৃহত্তম বায়ু বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড তৌফিক ই ইলাহি চৌধুরী এ কথা জানান।

এসময় তিনি আরও জানান, দেশের বিদ্যুতের চাহিদার যোগান দিতে সরকার বেসরকারি খাতে আরও নতুন করে বায়ু বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুযোগ দিচ্ছে। কক্সবাজারের খুরুস্কুলের এই প্রকল্প এ বছরের শেষের দিকে পুর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে।

পরে পরিদর্শন কালে প্রকল্পের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হোন।

কক্সবাজার সদরের খুরুশকুলে স্থাপিত ৬০ মেগাওয়াটের বায়ু বিদ্যুৎ প্রকল্প গতবছর মার্চে এই প্রকল্পের কাজ শুরু হয়। এবছরের শেষের দিকে বায়ু বিদ্যুৎ প্রকল্পটি পুর্ণাঙ্গ উৎপাদনে আসার কথা রয়েছে।

বেসরকারি প্রতিষ্ঠান ইউএস-ডিকে গ্রিন এনার্জি (বিডি) লিমিটেড দেশের প্রথম ও বৃহত্তম বায়ু শক্তি প্রকল্পটি স্থাপন করছে।

ইউএস ডিকে গ্রীন এনার্জি বিডি লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক প্রকৌশলী জহিরুল ইসলাম খান জানিয়েছেন, বাতাস থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য মোট ২৩টি টারবাইন স্থাপন করা হবে, যার প্রতিটি টারবাইন ৩-মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। ইতোমধ্যে ১০টি টারবাইন স্থাপন করা হয়েছে। ব্যাকআপের জন্য স্ট্যান্ডবাই হিসেবে দুটি টারবাইন বসানো হবে।

তিনি আরও জানান, প্রকল্পটিতে ১২০ মেগাওয়াট পর্যন্ত উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কাছে একটি প্রস্তাব জমা দেয়া হয়েছে। যার জন্য আরও ২০টি টারবাইনের প্রয়োজন হবে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page