August 6, 2026, 5:26 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

বার্লিন রাশিয়ায় সরকার পরিবর্তন চায় না : জার্মান চ্যান্সেলর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলয বলেছেন, রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো উদ্দেশ্য তার সরকারের নেই। রাশিয়ার ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির পক্ষ থেকে ব্যর্থ বিদ্রোহের এক সপ্তাহ পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একথা বললেন জার্মান চ্যান্সেলর।

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি ব্রাসেলসে যান। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, বার্লিন শুধু দূর থেকে রাশিয়ার ঘটনাবলী পর্যবেক্ষণ করতে পারে কিন্তু গত সপ্তাহে রাশিয়ায় যে ঘটনা ঘটেছে তাতে জার্মানির কিছুই করার ছিল না।

ওলাফ শোলয বলেন, “রাশিয়ায় যা কিছু ঘটছে তার কোনো অংশীদার আমরা নই। রাশিয়ায় সরকার পরিবর্তন করাও আমাদের লক্ষ্য নয় বরং মস্কোর বিরুদ্ধে ইউক্রেন যে লড়াই করছে তাতে আমরা সাহায্য অব্যাহত রাখতে চায়।”

গত ২৩ জুন ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন অভিযোগ করেন যে, তার অনুগত যোদ্ধাদের একটি ক্যাম্পে রাশিয়ার সেনারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি এবং এক ধরনের বিদ্রোহ করার চেষ্টা করেন প্রিগোজিন। কিন্তু রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অভিযোগ অস্বীকার করে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page