April 12, 2026, 10:01 am
শিরোনামঃ
গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি বজায় রাখা উচিত : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাল্টিক সাগরের আকাশে বাধার মুখে ৩টি রুশ সামরিক বিমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে এক বছর ধরেই উত্তপ্ত পূর্ব ইউরোপ। স্থল ও আকাশ পথে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রুশ সামরিক বাহিনী। তবে এবার বাল্টিক সাগরে বাধার মুখে পড়েছে তিনটি রুশ সামরিক বিমান।

মূলত বাল্টিক সাগরের ওপর আন্তর্জাতিক আকাশসীমায় এই বিমানগুলোকে বাধা দেওয়া হয়। জার্মানির বিমান বাহিনীর বরাত দিয়ে বুধবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রান্সপন্ডার সিগন্যাল ছাড়াই উড়ে যাওয়া তিনটি রাশিয়ান সামরিক বিমানকে বাল্টিক সাগরের ওপর আন্তর্জাতিক আকাশসীমায় বাধা দেওয়া হয়েছে বলে বুধবার জার্মানির লুফৎওয়াফে জানিয়েছে।

জার্মান বিমান বাহিনী টুইটারে জানিয়েছে, দু’টি সুখোই এসইউ-২৭ যুদ্ধবিমান এবং একটি ইলিউশিন আইএল-২০ বিমান শনাক্ত করতে ইউরোফাইটার জেট পাঠিয়েছে জার্মানি ও ব্রিটেন। এছাড়া মাঝ-আকাশে উড্ডয়নরত অবস্থায় রুশ বিমানের বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছে জার্মান বিমান বাহিনী।

রয়টার্স বলছে, রাশিয়ান সামরিক বিমান নিয়মিতভাবে রাশিয়ার মূল ভূখণ্ড থেকে কালিনিনগ্রাদ এবং সেখান থেকে আবার মূল ভূখণ্ডে উড্ডয়ন করে থাকে। যার অর্থ এই অঞ্চলে রুশ বিমানের সঙ্গে মার্কিন মিত্র দেশগুলোর এই ধরনের মুখোমুখি হওয়া মোটামুটি নিয়মিত ঘটনা।

বার্তাসংস্থাটি বলছে, জার্মানি এই মাসের শুরুতে ন্যাটোর বাল্টিক এয়ার পুলিশিং মিশনের দায়িত্ব ব্রিটেনের কাছে হস্তান্তর করেছে। মূলত লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়ার নিজস্ব ফাইটার জেট না থাকায় ন্যাটো মিত্ররা সেখানে আকাশপথ রক্ষার জন্য কাজ করছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page