October 4, 2026, 12:26 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রায় সংঘর্ষ :  পুলিশের এডিসি-ওসিসহ ১৬ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার নিম্ন আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে পুলিশের কোতোয়ালি জোনের এডিসি-ওসিসহ পুলিশের চার সদস্য ও বিএনপিপন্থী ১২ আইনজীবী রয়েছেন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন- এডিসি মুহিত কবির সেরনিয়াবাত, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান, এএসআই বসির ও কনস্টেবল হারুন। আহত আইনজীবীরা হলেন- মাহবুবুর রহমান খান, দেওয়ান রিপন, মোজাহিদুল ইসলাম সায়েম, কে এম মিরাজ হোসেন, সাইদুর রহমান সোহাগ, কে এম বরকত সবুজ, মাহবুব আলম আক্তার, শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, হাজী মো. মহসীন, কাজী পনির ও এস এম হুমায়ূন কবির।

এর আগে বেলা ১২ টার পর ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল বের করেন বিএনপিপন্থি আইনজীবীরা। সেখান থেকে আদালতের সামনের প্রধান সড়কে অবস্থান নেন। তখন তাদের সড়ক ছেড়ে দিতে বলে পুলিশ। এসময় পুলিশ ও আইনজীবীরা মুখোমুখি অবস্থান নেয়। বিএনপিপন্থি আইনজীবীরা সড়কে বসে পড়েন। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে সরানো চেষ্টা করলেও আইনজীবীরা ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে সিএমএম আদালতের প্রধান ফটকে অবস্থান নেন। সেখানেও পুলিশ ও আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। পরবর্তীতে আইনজীবী সমিতির সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদের পদযাত্রা শেষ হয়।

বিএনপি যুগ্ম-মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, আজকে আমাদের প্রোগাম ছিল শান্তিপূর্ণ পদযাত্রা। কোর্ট থেকে বের হলে পুলিশ জঙ্গির মতো ঝাঁপিয়ে পড়লো। আইনে তো জঙ্গির ডেফিনেশন নেই। আজকে পুলিশের আক্রমণ জঙ্গির মতো আচরণ। নির্বিচারে তারা আইনজীবীদের পেটালো। তা জঙ্গিদের হার মানিয়েছে। তারা আইনজীবী বোনদের টর্চার করেছেন। গায়ে হাত দিয়েছেন। সবাই এডিসি হারুন হতে চায়। পুলিশের দুই রকম বিচার। এডিসি হারুন ছাত্রদের মারলো। তারপর সুপ্রিম কোর্টে আইনজীবীদের ওপর হামলা করেছে। বিচার হয়নি। অথচ দুইজন ছাত্রলীগকর্মীকে মেরে রবখাস্ত হয়েছে। সরকারি দলের দুইজন আহত হওয়ায় এডিসি হারুনকে বরখাস্ত করা হয়। অথচ হাজারো মানুষের ওপর হামলা করেছেন তার কোনো বিচার নেই।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর বলেন, বিএনপিপন্থী আইনজীবীরা রাস্তায় অবস্থান নিলে আইনশৃঙ্খলা রক্ষায় তাদের সরে যেতে বলা হয়। কিন্তু তারা জোরপূর্বক মিছিল নিয়ে এগিয়ে যান। এ সময় তাদের হামলায় পুলিশের চারজন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশের লালবাগ জোনের ডিসি জাফর হোসেন বলেন, আইনজীবী আমাদের পুলিশের ওপর হামলা করেছে। পুলিশ ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে।আমাদের চারজন পুলিশ আহত হয়েছেন। এ বিষয় আমরা আইনগত ব্যবস্থা নেবো।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page