October 7, 2026, 12:26 am
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

বিএনপির আন্দোলন হাঁকডাকের মধ্যেই সীমাবদ্ধ : শিক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে বিএনপি ঈদের পর আন্দোলন করবে। সেটা এ বছরও বলেছে। তবে কোন ঈদের পর তারা আন্দোলন করবে তা আমাদের জানা নেই। আন্দোলন মানে জনগণের সম্পৃক্ততা। জনগণের সম্পৃক্ততা ছাড়া জনবিচ্ছিন্ন হয়ে সত্যিকারের ইস্যু ছাড়া কোনো আন্দোলন হয় না। এ কারণে বিএনপির আন্দোলন শুধুমাত্র হাঁকডাকের মধ্যেই সীমাবদ্ধ। সেটা সঠিক আন্দোলনে পরিণত হতে পারে না।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, অতীতে যারা গণতন্ত্রকে হত্যা করেছে, কারফিউ দিয়ে দেশ চালিয়েছে, গ্রেনেড মেরে মানুষ হত্যা করেছে, তাদের হাতে গণতন্ত্র কোনো দিন নিরাপদ নয়। তারা আজকে যতই মায়াকান্না করুক। দেশবাসী জানে গণতন্ত্র কার হাতে নিরাপদ। শেখ হাসিনার হাতেই এখন গণতন্ত্র নিরাপদ আছে। তাই জনগণ তাকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করবে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতৃত্বই আমাদের দরকার। কোনো নতজানু নেতৃত্ব নয়- যারা আসে কোনো ব্যক্তি, পরিবার বা একটি গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য। যা বিএনপি-জামায়াত অতীতেও  করেছে এখনো করার স্বপ্ন দেখছে। আমি বিশ্বাস করি তাদেরকে বাংলাদেশের জনগণ আর চাইবে না। জনগণ অতীতেও সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং আগামীতেও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে। যেন কোনো ধরনের চাপের কাছে বাংলাদেশকে কখনো নত স্বীকার করতে না হয়। বাংলাদেশ মাথা উঁচু করে চলবে। কারণ আমরা বিজয়ী জাতি।

এ সময় চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।



Our Like Page