September 29, 2026, 2:42 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বিএনপির কথায় আর মন্তব্যের প্রয়োজন পড়ে না : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডোনাল্ড লুয়ের বক্তব্যে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কথায় আর মন্তব্য করার প্রয়োজন পড়ে না।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে তেজগাঁওয়ের রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় সুবিধাবঞ্চিতদের মধ্যে সুষম খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

যুক্তরাষ্ট্রের অবস্থান নির্বাচনের আগের অবস্থায় আছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা এমন মন্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, প্রশ্নটা মির্জা ফখরুলকে জিজ্ঞেস করুন, তিনি কীভাবে জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো আগের জায়গায়। ডোনাল্ড লুর বক্তব্য কি মির্জা ফখরুল শোনেননি? ফখরুলের প্রশ্নের জবাব ডোনাল্ড লু তার বক্তব্যে পরিষ্কার করেছেন। এখানে আর মন্তব্য করারও প্রয়োজন পড়ে না।

সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, এখান থেকেই প্রশ্নের উত্তর বের করুন। আমি নতুন কোনো উত্তর দিতে চাই না। যুক্তরাষ্ট্র তার অবস্থানের কথা বলেছে। তিনি যে কথা বলেছেন এরপরে মির্জা ফখরুলের যে বক্তব্য এর কোনো মূল্য নেই।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এতিমখানার শিক্ষার্থীসহ মহানগরের অন্যান্য নেতারা।

এর আগে বুধবার (১৫ মে) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দুটি রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির মহাসচিব বলেন, ‘আবার ডোনাল্ড লু…আমি জানি না, আপনারা (গণমাধ্যম) তাদের কী অবস্থান ভেবেছিলেন। আমরা যেটা দেখেছি, প্রকৃতপক্ষে তারা (যুক্তরাষ্ট্র) একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন। এটা তারা এখনও অব্যাহত রেখেছেন।’

আজকের বাংলা তারিখ



Our Like Page