November 28, 2026, 2:34 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

বিএনপির কর্মসূচিতে রাস্তা বন্ধ হবে কিনা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সড়ক বন্ধ করা হবে কিনা তা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। আমাদের এ ধরনের পরিকল্পনা নেই বলে জানিয়েছি। তবে তারা(বিএনপি) যদি শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে তাহলে আমাদের কিছু বলার নেই।

রোববার (২২ অক্টোবর) মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সমাবেশে যেন কোনো সহিংসতা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সাধারণ মানুষ যেন কোনো হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ঢাকার বাইরে থেকে ২৮ তারিখ যদি দশ লাখ লোক আসে তাহলে কতটা যানজট হবে বুঝতেই পারছেন। তবে পুলিশ ধৈর্যের সঙ্গে সব পরিস্থিতি মোকাবিলা করবে।

তিনি বলেন, পিটার ডি হাস রোহিঙ্গা ইস্যুতেও কথা বলেছেন। রোহিঙ্গাদের অন্য দেশে নিয়ে যাওয়া যায় কিনা সে বিষয়েও কথা বলেছেন। আমরাও বিষয়টি সমর্থন করেছি।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page