October 2, 2026, 8:39 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

বিএনপির কর্মীদের নির্যাতনে আহত সদস্যকে দেখতে হাসপাতালে আনসারের ডিজি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির মহাসমাবেশে কর্তব্যরত অবস্থায় নির্যাতনে আহত আনসার সদস্য হোসাইন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা গুরুতর। গতকাল তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন আনসারের মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক ।

গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে যান তিনি। তিনি আহত আনসার সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন। আহত আনসার সদস্যের সমস্ত চিকিৎসার ব্যয় ভারবহন করবেন বলে তিনি জানিয়েছেন। এসময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হকসহ আনসার ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

গত ২৮ অক্টোবর বিএনপি কর্মীদের হামলায় আনসার সদস্য হোসাইন আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হয়। তিনি ডিএমপির তুরাগ থানায় কর্মরত ছিলেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page