September 28, 2026, 10:51 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

বিএনপি’র কার্যালয়ে ডিবির অভিযান ; ৭টি আগ্নেয়াস্ত্র ও ৫শ’ লাঠি উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ১শ’ ককটেল, ৭টি আগ্নেয়াস্ত্র, ৫শ’ লাঠি ও বিপুল পরিমাণ পেট্রোল উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গতকাল রাতে গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, অভিযানে ১শ’টির বেশি ককটেল, ৫/৬ বোতল পেট্রোল, ৫শ’টি বাঁশের লাঠি, ৭টি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অভিযানের সময় ডিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে অনেকে পালিয়ে যায়। এই সময় ৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ রয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে একটি গ্রুপ বিভিন্ন জায়গায় বসে সরকার বিরোধী স্লোগান দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে, রেলের স্লিপার খুলে ফেলছে, মেট্রোরেল বন্ধ করে দিচ্ছে।
ডিবি প্রধান বলেন, কেউ কেউ আন্দোলনকারীদের লাঠি দিয়ে, এমনকি অস্ত্র সরবরাহ করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় এই অভিযান।
তিনি বলেন,  শুধু অর্থ ও অস্ত্র দিয়েই নয় বরং গুজব ছড়িয়ে আন্দোলনকে অন্য দিকে ধাবিত করার চেষ্টা করছে। এর আগেও বিভিন্ন আন্দোলনকে কেন্দ্র করে অনেকে অপরাজনীতি করেছে। আমরা তাদের ছাড় দেইনি। এই কোটা সংস্কার আন্দোলন ঘিরেও যারা অপরাজনীতি করার চেষ্টা করবে, তাদেরও ছাড় দেব না।’
হারুন বলেন, যারা এই ধরনের কাজ করছে, তাদের নাম-নম্বর আমরা পেয়েছি। তাদের অচিরেই আটক করা হবে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page