October 18, 2026, 7:02 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বিএনপি’র নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসলে ধরে পুলিশে দিতে বললেন বিএনপি মহাসচিব ; কিন্তু যেগুলো হয়ে গেল তার কি হবে ?

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি’র নাম ভাঙিয়ে দেশের যে কোনো স্থানে যে কেউ চাঁদাবাজির চেষ্টা করলে, তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করার আহবান জানিয়েছেন। তিনি আজ শনিবার  বেলা পৌনে ১২টার দিকে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের আগে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।

কিন্তু গত ৫ আগষ্ট থেকে এ পর্যন্ত  যে সকল চাঁদাবাজী, লুটপাট, অগ্নিসংযোগ  ও  দখল হয়ে গেল তার কি হবে ? তা কিন্ত তিনি বললেন না। আর এ বিষয়টির সমাধান না হলে আগামী নির্বাচনে এই বিষয়টি বিএনপিকে ভোগাবে। সাধারণ মানুষ এখনই বলছে ক্ষমতায় না যেতেই এই অবস্থা, ক্ষমতায় গেলে তখন কি হবে ?

কোনো চাঁদাবাজের সঙ্গে বিএনপি’র সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের এলাকায় কেউ যদি বিএনপি’র নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসে, তবে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন। বিভিন্ন পত্র-পত্রিকায় বিএনপি’র ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশ হচ্ছে। এসব কর্মকান্ডের সঙ্গে বিএনপি’র কোনো সম্পর্ক নেই।’

মির্জা ফখরুল জানান, ছাত্রছাত্রী-জনতার গণঅভূত্থানের মধ্যদিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। এজন্য সারাদেশের মানুষকে সজাগ ও সতর্ক থাকতে হবে।  বিএনপি মহাসচিব বলেন, নতুন যে অন্তর্বর্তী সরকার, সেই সরকার  মাত্র ২০-২২ দিন হলো। ‘আমরা সরকারের সঙ্গে আলোচনা করেছি, যাতে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তারা তৈরি করতে পারে। নতুন সরকারকে সময় দিতে হবে, আমরা তাদের সময় দিতে চাই। আমরা যদি ভালো একটা নির্বাচন করতে পারি, যদি জনগণের মনোনীত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া যায়, তবেই জনগণের আস্থা ফিরবে। তাই আমরা এই সরকারকে বলেছি, একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের মনোনীত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভুঁইয়া, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন-উর রশিদ ইয়াছিন, বিএনপি নেতা আবুল কালাম, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ কুমিল্লা জেলা ও মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page