September 10, 2026, 11:32 pm
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

বিএনপির মনোনয়ন না পাওয়ায় সাতক্ষীরায় অর্ধদিবস হরতাল পালন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় অর্ধ দিবস হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল আলমের কর্মী-সমর্থকরা।

এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় সড়ক অবরোধ করে তারা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচির কারণে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় নলতা বাজারে দোকানপাট বন্ধ ছিল। এতে স্থানীয়দের পাশাপাশি নারীদেরও অংশ নিতে দেখা গেছে।

নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপির চেয়ারম্যান আজিজুর রহমান, বিএনপি নেতা এসএম হাফিজুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় মঙ্গলবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশসহ আগামীতে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।

কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে তারা বলেন, ডা. শহিদুল আলমকে জনমানুষের নেতা; তিনি গরীবের ডাক্তার। এ আসনে তাকে মনোনয়ন না দিলে আসনটি বিএনপি হারাবে। বিক্ষুব্ধরা ওই আসনে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে পুনর্বিবেচনার মাধ্যমে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page