September 30, 2026, 5:13 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

বিএনপির রাজশাহীর চাঁদ রাজধানীতে ২ দিনের রিমান্ডে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর চকবাজার থানায় দায়ের করা মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৭ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক জাকির হোসেন। শুনানি শেষে এ আদেশ দেন আদালত।

এর আগে চাঁদকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহম্মেদ। এদিন সকালে তাকে আদালতে হাজির করে পুলিশ।

আলাদতের চকবাজার থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৫ মে রাজধানীর চকবাজার থানায় সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা দায়ের করেন আশিকুর রহমান অনু নামে এক ব্যক্তি। এরপর গত ২৮ মে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোসহ দশ দিনের রিমান্ড আবেদন করেন চকবাজার থানার পরিদর্শক জাকির হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ জুন আসামির উপস্থিতিতে শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।

উল্লেখ্য, গত ১৯ মে পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে এক বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এ ঘটনার পর ২৫ মে চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ।

আজকের বাংলা তারিখ



Our Like Page