September 5, 2026, 2:37 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রতিটি ওয়ার্ডে  মিছিল করবে আওয়ামী লীগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী ২৮ অক্টোবর বিএনপির ডাকা সমাবেশকে কেন্দ্র করে আগাম কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এ লক্ষ্যে বৃহস্পতি (২৬ অক্টোবর) ও শুক্রবার (২৭ অক্টোবর) ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে মিছিল করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা অ্যাড. জাহাঙ্গীর কবির নানক।

বুধবার (২৫ অক্টোবর) বিকেলে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।  ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ডে মিছিল করতে হবে। আগামী ২৬ ও ২৭ অক্টোবর এই মিছিল অনুষ্ঠিত হবে বলে।

তিনি বলেন, সন্ত্রাসীরা ঢাকা শহরে ঢুকে পড়েছে। দুই কোটি মানুষকে তাদের হাতে জিম্মি হতে দিতে পারি না। আমরা জনগণের দল হিসেবে চুপ করে বসে থাকতে পারি না। ২৮ অক্টোবরও স্থানীয় পর্যায়ে অবস্থান কর্মসূচির কথা জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য। বলেন, ২৮ সকাল থেকে পাড়া মহল্লায় ও ঢাকার প্রবেশমুখে অবস্থান করতে হবে।

নানক বলেন, ‘জেয়ছা কুকুর তেয়ছা মুগুর’ দিতে হবে। ২৮ তারিখের পরে যদি বিএনপি কোনো কর্মসূচি দেয়। তাহলে আমাদের রাজপথে থাকতে হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ২৮ তারিখের বিএনপি মহাসমাবেশ করবে, কারণ তারা সরকারের পতন করতে চায়। ২৮ অক্টোবর কেন… আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নেই।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page