October 21, 2026, 9:15 am
শিরোনামঃ
যশোরে নিজ বসত ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কি না : প্রধানমন্ত্রী বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে : আইনমন্ত্রী জাপানে উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ ; স্বাক্ষরিত হয়েছে চুক্তি পাবনায় ৮০০ ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন যুক্তরাষ্ট্রের মতো ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ইউরোপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান
এইমাত্রপাওয়াঃ

বিএনপির হরতাল-অবরোধে দুই মাসে ২৮৫ যানবাহনে আগুন : ফায়ার সার্ভিস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির ২৮ অক্টোবরের ঢাকা সমাবেশের দিন থেকে ডাকা হরতাল-অবরোধে সারা দেশে ২৮৫ যানবাহনে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ১৮০টি বাস, ৪৫টি ট্রাক, ২৩টি কভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও অন্য বাহন পুড়েছে ২৯টি।

আজ রোববার এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানায়, ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৮৯টি অগ্নিসংযোগের খবর পেয়েছে তারা। এতে ২৮৫টি যানবাহনের পাশাপাশি ১৫টি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংস্থাটি জানায়, সবশেষ রোববার সকাল ৬টা পর্যন্ত আগের ১২ ঘণ্টায় চারটি বাসে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় তিনটি এবং কুমিল্লায় একটি বাস ভস্মিভূত হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে অক্টোবর, ২০২৬
  • ৬ই কার্তিক, ১৪৩৩
  • ৯ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page