April 7, 2026, 3:40 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিএনপির হাতে আমরা বাংলাদেশ ফিরিয়ে দেবো না : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, এই বিএনপির হাতে আমরা বাংলাদেশ ফিরিয়ে দেবো না। আমাদের প্রাণ থাকতে, এই দেশের মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে আমরা কখনও এই দেশ বিএনপির অপশক্তি, সাম্প্রদায়িক শক্তির হাতে হাতে ক্ষমতা ছেড়ে দেবো না।

শনিবার (১১ মার্চ) বিকালে ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের ময়মনসিংহের বিভাগীয় জনসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অন্তর জ্বালায় মরে বিএনপি, কি করে পদ্মা সেতু মেট্রোরেল এত উন্নয়ন হলো। আজকে জ্বালা আর জ্বালা। মানুষের চোখ জুড়ে যায়, কিন্তু বিএনপির জ্বালা, বুকের ব্যথা বাড়ে। আপনারা ঠিক আছেন? খেলা তাহলে হবে। খেলা হবে জোরদার খেলা হবে। আন্দোলনে খেলা হবে, নির্বাচনে হবে। দুর্নীতিবাজ, অর্থচুরি, জঙ্গিবাদের  বিরুদ্ধে খেলা হবে। ময়মনসিংহ প্রস্তুত, শুধু অপেক্ষা শেখ হাসিনার ডাকের।

তিনি আরও বলেন, বিএনপি আন্দোলনে পথ হারিয়ে দিশেহারা। আন্দোলন করার শক্তি তাদের নেই। দৌড়াতে দৌড়াতে এখন মানববন্ধনে দাঁড়িয়ে গেছে। কী দুরবস্থা। তাদের শক্তি কমে গেছে, কিন্তু মুখের বিষ কমেনি। আরও উগ্র হয়ে গেছে। প্রতিদিন বিএনপি নেতারা গালিগালাজ করে আশ্রাব্য ভাষায়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page