October 3, 2026, 4:04 pm
শিরোনামঃ
বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য : আইনমন্ত্রী দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর : ভূমিমন্ত্রী নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরি আঘাতে একজন নিহত কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫ বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

বিএনপির হুমকি-ধমকিতে সরকার ভয় পাচ্ছে না : মাহবুব উল আলম হানিফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির হুমকি-ধমকিতে সরকার ভয় পাচ্ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের বিষয়ে কোনো প্রশ্ন করার আগে বিএনপি নেতাকর্মীদের নিজের চেহারা আয়নায় দেখা উচিত।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের লজ্জা হওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, বিএনপির জন্মই হয়েছে অবৈধ পন্থায়। যে দলের নেতা নেত্রী অর্থ আত্মসাৎ ও দুর্নীতির মামলায় জেলে রয়েছে, সেই দলের নেতার মুখে অন্য কোনো দলকে অবৈধ বলা শোভা পায় না।

মঙ্গলবার সকালে কুষ্টিয়ার বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের হানিফ এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি বহুবার সরকার পতনের জন্য আল্টিমেটাম দিয়েছে। আল্টিমেটামে তো কোনো কাজ হয়নি।

কারণ আওয়ামী লীগ সরকারের ওপর দেশের ৭০ ভাগ মানুষের আস্থা আছে। এ জন্য আওয়ামী লীগ সরকার বিএনপির হুমকিতে ভয় পাচ্ছে না।

বিএনপি নেতাকর্মীদের আন্দোলন ছেড়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে হানিফ বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড করলে কঠোরভাবে দমন করা হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page