October 20, 2026, 3:07 pm
শিরোনামঃ
পাবনায় ৮০০ ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন যুক্তরাষ্ট্রের মতো ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ইউরোপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিএনপি একটি সন্ত্রাসী দল : তোফায়েল আহমেদ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও ভোলা-১ আসনে দলের মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা বাস ও ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করছে। এটা কোন রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না।

তোফায়েল আহমেদ আজ সোমবার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার এলাকায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি পুলিশ পিটিয়ে হত্যা করেছে। চিফ জাস্টিসের বাসভবনে হামলা চালিয়েছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ অনেক উন্নত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশটাকে অগ্রগতির পথে নিয়ে যাচ্ছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ।

প্রবীন এই আওয়ামী লীগ নেতা বলেন, আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে। বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহ আলম হাওলাদারের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার। সূত্র: বাসস

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page