October 1, 2026, 6:01 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের ডাকা অবরোধে ২৪ ঘণ্টায় ৮ গাড়িতে আগুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের ডাকা অবরোধের গত ২৪ ঘণ্টায় আটটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৩ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার এসব তথ্য জানান।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় ঢাকা সিটিতে দুটি, গাজীপুরে দুটি এবং চট্টগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া ও নাটোরে একটি করে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় চারটি বাস ও দুটি ট্রাক, একটি কাভার্ডভ্যান ও একটি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়।

এ আগুন নির্বাপন করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪ ইউনিট ও ৮০ জন জনবল কাজ করেছেন বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ফায়ার সার্ভিস বলছে, ২৮ অক্টোবর থেকে ৪ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২৫২টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পায় তারা।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page