October 5, 2026, 2:43 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

বিএনপি কর্মীদের হামলার নিহত পুলিশ সদস্য আমিরুলের স্ত্রী পেনশনের টাকা পেলেন ৭২ ঘণ্টার মধ্যে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে বিএনপি নেতাকর্মীদের হামলার শিকার হয়ে মারা যান পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজ। মৃত্যুর ৭২ ঘণ্টার মধ্যে পেনশনের চেক ও আনুতোষিক সুবিধা পেলেন তার স্ত্রী রুমা আক্তার।

বুধবার (১ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদরদপ্তরে নিজ অফিস কক্ষে রুমা আক্তারের হাতে পেনশনের চেক তুলে দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এসময় রুমার সঙ্গে ছিল তার ছয় বছরের শিশুসন্তান তানহা ইসলাম।

গত ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের সমাবেশ ঘিরে জননিরাপত্তায় ভোর থেকেই বক্স কালভার্ট রোডের মাথায় দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল আমিরুল। সমাবেশের শুরুর এক পর্যায়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সহিংসতায় তার মৃত্যু হয়।

নিহত আমিরুলের পরিবারের কাছে পেনশনের চেক, ভবিষ্যৎ তহবিলের জমা করা অর্থ ও ল্যামগ্রান্ডের সমুদয় অর্থ হস্তান্তর করা হয়েছে।

এসময় ডিএমপি কমিশনার তার পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, আমরা ঢাকা মেট্টোপলিটন পুলিশ ৩৪ হাজার সদস্য নিয়ে একটি পরিবার। আমিরুলের পরিবারও আমাদের পরিবার। যে কোনো প্রয়োজনে ডিএমপি আমিরুলের পরিবারের পাশে থাকবে।

এসময় আমিরুলের শিশুসন্তান তানহা ইসলাম বড় হয়ে বাবার চেয়েও বড় পুলিশ অফিসার হওয়ার স্বপ্নের কথা জানায়।

চেক হস্তান্তরের সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Our Like Page