September 4, 2026, 4:14 pm
শিরোনামঃ
যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি দিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

বিএনপি-জামায়াতের ৩য় দফা ৪৮ ঘণ্টার অবরোধে দেশের ১৩ স্থানে অগ্নিসংযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপি-জামায়াতের তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধে দেশের ১৩টি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানী ঢাকাতেই পাঁচটি স্থানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় ঢাকাসহ দেশের ১৩টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে পাঁচটি, গাজীপুরে তিনটি, খাগড়াছড়িতে একটি, বগুড়ায় একটি, বরিশাল বিভাগে (গৌরনদী ও বরগুনা) দুটি এবং নোয়াখালীতে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় সাতটি বাস, চারটি কাভার্ডভ্যান, দুটি ট্রাক পুড়ে যায় বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page