September 4, 2026, 11:35 am
শিরোনামঃ
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি দিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক
এইমাত্রপাওয়াঃ

বিএনপি-জামায়াত পাকিস্তানি বাহিনীর চেয়েও হিংস্র : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত পাকিস্তানি বাহিনীর চেয়েও হিংস্র হয়ে গেছে। পাকিস্তানিরা গুলি করে মানুষ হত্যা করেছে কিন্তু আগুন দিয়ে মানুষকে এভাবে পুড়িয়ে মারেনি।

সম্প্রতি অবরোধ চলাকালে অগ্নিদগ্ধ হওয়া রোগীদের দেখতে আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা ২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান তথ্যমন্ত্রী। সেখানেই উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি জামায়াতের নির্মমতা, নিষ্ঠুরতা ও তাদের অগ্নিসন্ত্রাসের কারণে খেটে খাওয়া মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। তারা ২০১৩/১৪ সালের কায়দায় আবারও মানুষের উপর, যানবাহনের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করছে। তাদের এসব কর্মকাণ্ডকে হিংস্রতা, নির্মমতা শব্দ দিয়ে ব্যাখ্যা করাও যথেষ্ট নয়। কীভাবে মানুষদেরকে পুড়িয়ে দেয়া হয়েছে।

বিএনপি জামায়াতের কাছে আমার প্রশ্ন, সাধারণ মানুষের কি অপরাধ? তারা কেন হিংস্রতার শিকার হল? এভাবে রাজনীতির দাবিদাওয়ার জন্য, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত তাদের চেয়ারপার্সনের মুক্তির জন্য, ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের জন্য, তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের দাবি এগুলোর জন্য সাধারণ মানুষের উপর পেট্রোল বোমা নিক্ষেপ কেউ কল্পনাও করতে পারে না।

তিনি বলেন, পৃথিবীর কোথাও রাজনৈতিক দাবি দাওয়ার জন্য এভাবে মানুষ পুড়িয়ে হত্যা করা হয় না। এরা পাকিস্তানি বাহিনীর চেয়েও হিংস্র হয়ে গেছে। পাকিস্তানিরা গুলি করে মানুষ হত্যা করেছে কিন্তু আগুন দিয়ে এভাবে মানুষকে পুড়িয়ে মারেনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হাসপাতালের বিছানায় কাতরানো এসকল দগ্ধ রোগীদের দেখতে ও চিকিৎসার খোঁজখবর নিতে পাঠানো হয়েছে। তাদের সমস্ত চিকিৎসা ব্যয় সরকারের পক্ষ থেকে বহন করা হচ্ছে। দলের পক্ষ থেকেও এদেরকে সহায়তা করা হবে।

সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের (বিএনপি-জামায়াত) কানে এদের আর্তনাদ পৌছায় না, তাদের কাছে আপনারা এদের কান্না পৌঁছে দিবেন।

এর আগে আজ মঙ্গলবার রাজনৈতিক সহিংসতায় দগ্ধ এ সকল রোগীদের দেখতে হাসপাতালে আসেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। আর গতকাল সোমবার আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page