October 11, 2026, 4:36 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে : কামরুল ইসলাম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, পছন্দের ব্যক্তিকে প্রধান করে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে।
আজ শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কৃষকলীগের সহসভাপতি শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি, সহসভাপতি সাখাওয়াত হোসেন সুইট এবং যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটুও বক্তব্য রাখেন।
কামরুল ইসলাম বলেন, বিএনপি দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চাচ্ছে তারা। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাও ধ্বংস করেছে তারা।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সবাই দিশেহারা হয়ে পড়েছিল। এ ঘটনায় বেনিফিশিয়ারি হিসেবে সামনে দেখা গিয়েছে জিয়াউর রহমানকে। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল এই হত্যাকান্ডের সঙ্গে জিয়া জড়িত ছিল।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে থামিয়ে দেয়ার এবং দেশের উন্নয়ন বানচাল করতে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ঘটনায় বিএনপিকে দায়ী করে কামরুল ইসলাম বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে প্রশ্ন তোলার জন্যই সুপ্রিম কোর্ট নির্বাচনে পরিকল্পিতভাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের নেতারা এ ঘটনা ঘটিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page