September 6, 2026, 5:51 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কবর দিয়েছিল : হাসানুল হক ইনু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কবর দিয়েছিল। কবর থেকে এখন  তত্ত্বাবধায়ক সরকার তুলে আনার সুযোগ নাই। তিনি বলেন, ‘বিএনপি ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কবর দিয়েছিল। বিএনপি ১৯৯৬ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ফলাফল মানে নাই। কবর থেকে তত্ত্বাবধায়ক সরকার তুলে আনার সুযোগ নাই। এখন বিএনপি’র তত্ত্বাবধায়ক সরকারের দাবি হচ্ছে- তত্ত্বাবধায়ক সরকারের নামে ছদ্মবেশে বিএনপির প্রক্সি সরকার আনা।’ হাসানুল হক ইনু আজ বিকালে নগরীর বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগরের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন,  বিএনপি তাদের ছদ্মবেশী প্রক্সি সরকার এনে ৭১ এর খুনী, ৭৫ এর খুনী, ২০০৪ সালের খুনীদের ক্ষমতার অংশীদার করতে চায়। রাজাকারদের, খুনীদের ক্ষমতায় আনার রাজনীতি ঐক্যবদ্ধ প্রতিরোধ সংগ্রামের ধারায় মোকাবেলা করা হবে এবং ঐক্যবদ্ধ সংগ্রামের ধারায় ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে জামাত-বিএনপির ক্ষমতা পুনর্দখলের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করা হবে। ইনু বলেন, বাংলাদেশকে নিরাপদ রাখতে হলে, উন্নয়ন ও শন্তির ধারা বজায় রাখতে হলে বাংলাদেশের আদিশত্রু জামাত, ধর্মান্ধ রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপিসহ পাকিস্তানপন্থীদের রাষ্ট্র ক্ষমতার বাইরে রাখতে হবে।
ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মোঃ নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, ঢাকা মহানগর পূর্ব জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী ও সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান রহমান প্রমূখ।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page