October 1, 2026, 5:15 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

বিএনপি থেকে আরও ৩ জনকে বহিষ্কার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে আরও তিনজনকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল জেলা বিএনপির সদস্য ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম মোল্লা, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ লিটন ও কালীগঞ্জের বিএনপি কর্মী হেমায়েত মৃধাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত ১৬ নভেম্বর জাতীয় পার্টিতে যোগ দেন সাজ্জাদুল ইসলাম মোল্লা ও মো. লিটন। সেদিন সকালে ঢাকার গুলশানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনার সঙ্গে দেখা করেন বিএনপির ওই দুই নেতা। এসময় তারা আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page