September 5, 2026, 11:34 pm
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

বিএনপি থেকে বের হয়ে কারও শুভ উদ্যোগকে স্বাগত জানাবে আওয়ামী লীগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তৃণমূল বিএনপির আত্মপ্রকাশ নিয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কবির বিন আনোয়ার বলেছেন, বিএনপি থেকে বের হয়ে কারও শুভ উদ্যোগকে স্বাগত জানাবে আওয়ামী লীগ। মাত্র একদিন হলো তৃণমূল বিএনপির বয়স, এই মুহূর্তে তাদের ব্যাপারে মন্তব্য করা যুক্তিযুক্ত হবে না। আমরা তাদের পর্যবেক্ষণ করছি। তবে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতিতে থেকে বের হয়ে যদি কারও শুভ বুদ্ধির উদয় হয় এবং পৃথক রাজনৈতিক দল করে এগিয়ে যেতে চায় তাহলে আমরা তাদের স্বাগত জানাই।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি এলাকার একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে আওয়ামী লীগের জেলা ও মহানগর পর্যায়ের প্রশিক্ষক ও মাঠ পর্যায়ের ক্যাম্পেইনার প্রশিক্ষণ ও নির্বাচনী প্রচার ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাদ্য বাজিয়ে ও বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে ময়মনসিংহ থেকেই আওয়ামী লীগের ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচি শুরু হলো।

পরে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে কবির বিন আনোয়ার বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ প্রশিক্ষিত কর্মী দল তৈরি করা। এসব কর্মীরা অনলাইনে যেমন ক্যাম্পেইন করবে তেমন বাড়ি বাড়ি গিয়ে ভোটও চাইবে। এ কার্যক্রম জেলা, উপজেলা ও ইউনিয়নে ছড়িয়ে দেওয়া হবে। জেলায় জেলায় সিনিয়র নেতৃত্ব, তরুণ প্রজন্ম ও নারী নেতৃত্বের সমন্বয়ে মাস্টার ট্রেনার তৈরি করা হচ্ছে। মাস্টার ট্রেনারদের ট্রেনিংয়ের পর ফিল্ডে যারা কাজ করবে তাদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।

বিএনপির নির্বাচন প্রতিহতের ঘোষণার প্রেক্ষিতে তিনি বলেন, এই ধরনের প্রতিহতের চেষ্টা বৃটিশরা করেছে, পাকিস্তানিরা করেছে এবং তাদের দোসররা স্বাধীনতার পর ৫০ বছর ধরেই করছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বে জনগণকে প্রতিহত করা সহজ ব্যাপার নয়।

বিএনপির ধ্বংসাত্মক রাজনীতির জবাব আওয়ামী রাজপথেই দেবে উল্লেখ করে দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী বলেন, বিএনপির রাজনীতি ধ্বংসাত্মক রাজনীতি। তারা শুধু এন্টি আওয়ামী লীগ নয়, এন্টি বাংলাদেশ দলে পরিণত হয়েছে। ১৮ কোটি মানুষকে তারা দাবায়ে রাখতে পারবে, এটা আমরা বিশ্বাস করি না। আমরা রাজপথ ছাড়িনি। রাজনীতি দিয়েই তাদের মোকাবেলা করা হবে। অতীতের মতো এবারও জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতির জবাব রাজপথেই দিবো আমরা।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে আমরা ভালো আছি। দেশে বর্তমানে খাদ্য মজুত দ্বিগুণ রয়েছে। শত শত গোডাউন সারাদেশে তৈরি করা হয়েছে। কৃত্রিম সংকট তৈরি করা হলেও তা কঠোরভাবে মোকাবিলা করা হচ্ছে। আশা করা হচ্ছে এ সংকট থাকবে না। মজুতদারদের সঙ্গে সরকার আপস করবে না।

এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটুসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page