September 5, 2026, 7:22 pm
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

বিএনপি দেশে তালেবানি শাসন কায়েম করতে চায় : বাহাউদ্দিন নাছিম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি গণতন্ত্রের বিপক্ষে ষড়যন্ত্র করছে। এরা গণতন্ত্রকে হত্যা করার মধ্য দিয়ে দেশে আবারও স্বৈরশাসন কায়েম করতে চায়। তারা দেশে তালেবানি শাসন কায়েম করতে চায়।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে নবজাতকদের জন্য বঙ্গবন্ধুকন্যার শুভেচ্ছা উপহার ও প্রতিবন্ধী শিশুদের শিক্ষাসামগ্রী প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে বিনষ্ট করতে চায়। জনগণকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নেওয়ার যে চেষ্টা, সে লক্ষ্য থেকে বিচ্যুত করে তারা দেশে তালেবানি শাসন কায়েম করতে চায়।’

তিনি বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বিশ্ব দরবারে দেশরত্ন শেখ হাসিনা উন্নয়নের নেত্রী হিসেবে সমাদৃত। আজকে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, দেশের মানুষ শেখ হাসিনাকে প্রাণ দিয়ে ভালোবাসে, ঠিক তখনই বিএনপি-জামায়াত শেখ হাসিনা সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে। তারা দেশের ১৬ কোটি মানুষকে বিশ্ব দরবারে অসম্মানিত করতে চায়। এরা দেশের ভেতরের ও বাইরের ষড়যন্ত্রকারীদের সঙ্গে মিলে দেশকে শেষ করার চেষ্টা করছে।’

নাছিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছেন। তিনি দেশের মানুষের অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে আনার জন্য ১৯৮১ সালে ১৭ মে দলের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ঐক্যের প্রতীক হিসেবে, বাঙালি জাতির মুক্তির প্রতীক হিসেবে মানুষের পাশে এসে দাঁড়ান। খুনিদের উত্তরাধিকার ও রক্ত চক্ষুকে উপেক্ষা করে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ও জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তিনি দেশে ফিরে আসেন। তিনি দেশে ফিরে আসায় আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি। তিনি সামরিক জান্তাদের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করেছেন।’

নাছিম আরও বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ২১ বছর লড়াই সংগ্রাম করেছেন। চারণের বেশে দেশের পথে-প্রান্তরে ঘুরে বেড়িয়েছেন। তিনি দেশের মানুষকে জাগ্রত করে দেশের প্রগতিশীল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করেছেন। তার এ দীর্ঘ লড়াই-সংগ্রামে তিনি বারবার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন। ২১ বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। বাংলার মানুষ খুনিদের সব চক্রান্তকে ধ্বংস করে দিয়েছেন। তিনি কোনও শক্তির কাছে মাথা নত করেননি। শেখ হাসিনা হলেন সংগ্রামী ও আপসহীন। কীভাবে একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা যায়, তা শেখ হাসিনা জানেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের এই সোনার বাংলাদেশে আর কখনও যদি কেউ তৃতীয় কোনও শক্তির মাধ্যমে গণতন্ত্র হত্যার চেষ্টা করে, আমরা দেশের মানুষকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করব। তাদের প্রতিহত করার মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রেখে পবিত্র সংবিধানকে আমরা সমুন্নত রাখবো। আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সব অপশক্তিকে মোকাবিলা করবো। আর কাউকে আমাদের ভোটের অধিকার কেড়ে নিতে দেবো না। এই বিএনপি জামায়াতের সব অপকর্ম ও ধ্বংসের রাজনীতির বিরুদ্ধে আমাদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।’

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্বদ্যিালযয়ের কোষাধ্যক্ষ এবং বক্ষব্যাধি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page