September 10, 2026, 1:06 pm
শিরোনামঃ
‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ : ট্রাম্প মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

বিএনপি দেশে বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায় : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির উদ্দেশ্য স্পষ্ট৷ তারা দেশের গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়৷ দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, এই স্বপ্ন দেখতে দেখতে পনেরো বছর কেটেছে; আগামীতে কত বছর কাটবে, জানি না৷

রোববার (১২ নভেম্বর) তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, নির্বাচনে যাওয়া না যাওয়া যে কোনো রাজনৈতিক দলের অধিকার আছে৷ কিন্তু নির্বাচন প্রতিহত করার এখতিয়ার কারো নেই৷ নির্বাচন প্রতিহত করার কথা বলা মানেই দেশবিরোধী কথা বলা৷ যারা দেশবিরোধী-গণতন্ত্রবিরোধী বক্তব্য দেবে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে৷ সরকার, জনগণ ও রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে গণতন্ত্রের যাত্রাকে অব্যাহত রাখা৷

আওয়ামী লীগের শীর্ষ এই নেতা বলেন, আমরা চাই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক৷ বিএনপি যে বলে, তাদের এতো জনপ্রিয়তা সেটি তারা যাচাই করুক৷ কিন্তু তারা তো ২০ মিনিটেই ময়দান ছেড়ে চলে গেছে৷ তারা কতটুকু মাঠে নামে আমরা একটু দেখি৷ তাদের এত জাঁদরেল নেতা আছে যারা আওয়াজ শুনেই মঞ্চ ছেড়ে চলে গেছে! কোনো গুলি হয় নাই, কোনো টিয়ার গ্যাসও ছোড়া হয়নি৷ তারা নির্বাচনে আসুক৷ এসে দেখুক তাদের কতটুকু জনপ্রিয়তা৷ কর্মীরা কতটুকু নামে৷ এই নেতাদের ওপর কতটুকু আস্থা রাখে। আমরা চাই তাদের সঙ্গে নির্বাচন করতে৷

তিনি বলেন, নির্বাচনের অপেক্ষা তো আমরা করতে পারি না৷ নির্বাচনের আয়োজক প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন৷ সেখানে একটা শিডিউল থাকবে৷ সেই শিডিউল অনুযায়ী নির্বাচন হবে৷ সেই শিডিউলে তারা  নির্বাচনে এলে তাদের নিয়ে নির্বাচন হবে৷ আমরা চাই তারা নির্বাচনে অংশগ্রহণ করুক৷ যদি না আসে তাহলে দেশে গণতন্ত্রের অভিযাত্রাকে অব্যাহত রাখতে হবে৷ কোনো একটি দল না এলেও আরও অনেক দল তো থাকবে৷ দেশের জনগণের অংশগ্রহণ থাকবে৷ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে৷

তিনি আরও বলেন, তারা তো সিটি করপোরেশন নির্বাচনেও আসেনি৷ সে নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল৷ সে নির্বাচনগুলো সবার কাছে গ্রহণযোগ্য হয়েছিল৷

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page