October 27, 2026, 11:30 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

বিএনপি নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে : কৃষিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিএনপি নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বিএনপি যে কবরে পা দিয়েছিল, তারা সেখান থেকে এখনও উঠতে পারেনি। টানা ১৪ বছর ধরে আন্দোলনের নামে হরতাল, সন্ত্রাসসহ দেশকে অস্থিতিশীল করছে বিএনপি।

আজ মঙ্গলবার টাঙ্গাইলের মধুপুর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। বিএনপি যে ভয় দেখাচ্ছে এই ভয় যেন আমাদের আক্রমণ ও গ্রাস না করতে পারে। রাজপথে থেকে আগামীতেও তাদের প্রতিহত করা হবে।

ড. আব্দুর রাজ্জাক বলেন, আন্দোলন করে কোনো দিনই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না। উল্টো ব্যর্থ হয়ে চূড়ান্ত পর্যায়ে বিএনপির বিপর্যয় হবে। নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে তা দমনে আগের তুলনায় আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বেড়েছে। তিনি বলেন, শুভ বুদ্ধির পরিচয় দিয়ে জন রায় নিতে নির্বাচনে আসুন। সংবিধানের বাইরে নির্বাচনের কোনো সুযোগ নেই।

কৃষিমন্ত্রী আরও বলেন, জাতীয় নির্বাচনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি আন্দোলনের জন্যও রাজপথে থাকতে হবে। এভাবেই নির্বাচনের প্রস্তুতিও চলবে। নির্বাচনের প্রস্তুতির জন্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ মানুষের ঘরে ঘরে গিয়ে তুলে ধরা হবে। সাথে সাথে বিএনপির ষড়যন্ত্র, হুমকি বিদেশীদের দিয়ে ষড়যন্ত্র সব কিছুতে মোকাবেলা করতে হবে। আমেরিকা, লন্ডন আওয়ামী লীগের শক্তির উৎস না।

এ সময় কৃষিমন্ত্রী আরও বলেন, কৃষি দেশের সার্বিক উন্নয়নে ও কৃষকের উন্নত জীবনমানের হাতিয়ারে পরিণত হবে। কৃষিকাজ করে কৃষক শুধু খেয়ে-পরে আর গামছা-লুঙ্গি পরে কোনোরকম বেঁচে থাকবে- সেটি হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে কাজ করে যাচ্ছে। পেঁয়াজ-আলু ও ডিমের দাম বেশি থাকার বিষয়ে মন্ত্রী বলেন, এসব পণ্যের দাম বৃদ্ধি সাময়িক। দ্রুতই দাম কমে আসবে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page