October 13, 2026, 9:40 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

বিএনপি নির্বাচন বর্জন করলে আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে : তোফায়েল আহমেদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলে আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।
তিনি বলেন, নির্বাচন বর্জন করলে দল হিসাবে বিএনপি আর টিকবেনা। তারা ভোট বর্জন করলে বাংলাদেশের নির্বাচন বন্ধ থাকবেনা। দেশের মানুষ ভোট দেবে।
তোফায়েল আহমেদ আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। জেলা পরিষদ অডিটরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, ১৯৮১ সালের আজকের এই দিনে বাংলার মাটিতে ফিরে এসেছিলেন বঙ্গবন্ধুর জেষ্ঠ্যা কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন বলেই বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে।
তোফায়েল বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার হবেনা, এই ইনডেমনিটি অধ্যাদেশ দিয়েছিলো জেনারেল জিয়াউর রহমান। ৯৬ সালে রাষ্ট্র ক্ষমতায় এসে সেই কালো আইনকে বাতিল করে আমরা বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ প্রসস্থ করেছি। পরবর্তিকালে বঙ্গবন্ধু হত্যার বিচার করে, যারা খুনি তাদের ফাঁসি কাষ্ঠে ঝোলানো হয়েছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাতে দেশে ফিরে না আসতে পারে সেজন্য অনেক চেষ্টা হয়েছিলো। আমরা শেখ হাসিনাকে নিয়ে গর্ব করি। সেদিন খুব ঝড়-বৃষ্টি ছিলো। আমরা স্লোগান দিয়েছিলাম ঝড়-বৃষ্টি আধার রাতে, শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে। মৃত্যুর দিন পর্যন্ত আমরা শেখ হাসিনার সাথে থাকবো।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তোফায়েল বলেন, আজকে গ্রাম শহরসহ ঘরে ঘরে বিদ্যুৎ। রাস্তা-ঘাট, পুল-কালভার্ট সব কিছুতেই বাংলাদেশ উন্নত। আজকে আমরা এই ভোলাকে নদী ভাঙ্গার হাত থেকে রক্ষা করেছি। এর সবকিছুই হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা পৌর মেয়র মো: মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমূখ।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page