April 1, 2026, 8:09 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে বিএনপি নেতা নাদিম মোস্তফা গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাজশাহী নওগাঁ-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের দুইবারের সাবেক এমপি নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফার ব্যক্তিগত সহকারি মোস্তাফিজুর রহমান সুমন বলেন, ডিবি পুলিশ পরিচয়ে নাদিম মোস্তফাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান সুমন।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, দুপুরে নগরীর বোয়ালিয়া থানার পাঠানপাড়ার নিজ বাড়ি থেকে নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। তার বিরুদ্ধে ৮-১০টি মামলা রয়েছে।

তিনি বলেন, ২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় আব্দুল মজিদ নামে এক পথচারি নিহত হন। ওই ঘটনায় পুঠিয়া থানায় দায়ের করা হত্য মামলায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি ছিলেন নাদিম মোস্তফা। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এ উপলক্ষে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে রাজশাহীর রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে। থানায় থানায় হাত বোমার বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় বিএনপির শত শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page