October 1, 2026, 6:02 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

বিএনপি নেতা রিজভীসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

২০১৫ সালে বাসে আগুন দেওয়ার ঘটনায় রিজভীসহ বিএনপির ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাজনৈতিক সহিংসতার মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমান, রিজভীসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব।

অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আসামিদের কাছে অভিযোগ পড়ে শোনানোর পর আদালতে উপস্থিত আমান, নীরবসহ ২৩ জন নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান। এর আগে মামলার অভিযোগ থেকে তাদের অব্যাহতি চেয়ে করা আবেদন খারিজ করে দেন ম্যাজিস্ট্রেট। এছাড়া দুলু, রিজভী, বুলুসহ ২০ জনের জামিন বাতিল করেন ম্যাজিস্ট্রেট।

আদালত মামলার বিচার শুরুর জন্য আগামী ২৫ ডিসেম্বর দিন ধার্য করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুরের জাকের ডেইরি ফার্মের সামনে আমানের নেতৃত্বে বিএনপি ও জামায়াতের একদল নেতাকর্মী মিছিল বের করে। তারা ঘটনাস্থল থেকে পেট্রল বোমা নিক্ষেপ করে একটি বাসে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় আমান, দুলু, বুলু, রিজভীসহ ২৩ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করে পুলিশ।

তদন্ত শেষে ২০১৬ সালের ২৩ আগস্ট আমান ও রিজভীসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page