October 2, 2026, 11:37 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

বিএনপি প্রতিশোধ নিলে  তা হবে শান্তি সমাবেশের বিপরীতে ভায়োলেন্স : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি প্রতিরোধ বা প্রতিশোধ নিলে তা হবে পুরোটাই আওয়ামী লীগের শান্তি সমাবেশের বিপরীতে ভায়োলেন্স। মুক্তিযুদ্ধের চেতনা নয় তারা ৪৭ এর দ্বিজাতিতত্ত্ব ধারণ করে বলেই ৭১ এর পরাজিত হয়ে ৭৫ সাল থেকে এখন পর্যন্ত বারবার চেষ্টা করছে আওয়ামী লীগকে ধ্বংস করার। তারা কি ৭৫ এর হাতিয়ার ধারণ করে শেখ হাসিনাকে হত্যা করতে চায়?

কর্ণফুলী টানেলের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বনানীতে সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তারা হামলা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না। তবে আগ বাড়িয়ে কোনো উসকানি দেওয়ার প্রশ্নই ওঠে না। দেশের যত উন্নয়ন তা বিএনপির ধারণার বাইরে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর আওয়ামী লীগ সরকার।

তিনি বলেন, পরিবহনের ক্ষেত্রে এশিয়ান হাইওয়ের সঙ্গে নেটওয়ার্ক স্থাপন, ওয়ান সিটি টু টাউন হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন হবে। ২৮ অক্টোবর এ টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পতেঙ্গা প্রান্তে। আনোয়ারা ইপিজেডের মাঠে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

পরে ২৯ অক্টোবর সকাল ৬টা থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানিয়েছেন সেতুমন্ত্রী।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page