October 11, 2026, 3:10 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বিএনপি বাজেট দিত ভিক্ষার টাকায় : আইনমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বর্তমান সরকারের সময় দেশের জনগণের টাকায় বাজেট ঘোষণা করা হয়। আর বিএনপি সরকারের সময় ভিক্ষার টাকায় বাজেট দিত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মোগড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাঙালি এখন নিজেদের পায়ে দাঁড়াতে শিখেছে এমন মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, ২০০৬ সালে বিএনপি তাদের শেষ সময়ে ৬৩ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল যার ৮০ শতাংশই ছিল বিদেশ থেকে আনা। আর বর্তমান সরকার ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। যার ৮০ শতাংশের বেশি দেশের মানুষের টাকা।

আনিসুল হক বলেন, জনগণের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না। তারা নির্বাচন করতে জনগনের কাছেও আসবে না। বিগত দুটি নির্বাচনে দেশের মানুষ তা দেখেছে। তারা মূলত নির্বাচন করবে না, নির্বাচন নষ্ট করবে। মানুষকে বাসে পুড়িয়ে মারবে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, দেশের সব মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছেন। ষড়যন্ত্র করে লাভ নেই, দেশের জনগণ উচিত শিক্ষা দেবে।

অনুষ্ঠানে মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুজ্জামান নূর রিফাতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, কসবা পৌরসভার মেয়র এম.জি হাক্কানী প্রমুখ।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page