September 29, 2026, 12:43 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বিকল্পধারার মহাসচিব মান্নানের বিরুদ্ধে দুর্নীতির ৯ম মামলা দায়ের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ঋণের নামে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের বিরুদ্ধে নবম মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১০ এপ্রিল) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এবারের মামলায় ঋণ গ্রহীতা মো. রফিক উদ্দিন ও বিআইএফসির আরও ১৩ কর্মকর্তাসহ ১৪ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মেজর (অব.) আব্দুল মান্নান বিআইএফসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মকর্তাদের যোগসাজসে মো. রফিক উদ্দিন নামের একজন ঋণ গ্রহীতার নামে নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ১১ কোটি ৭০ লাখ টাকা ঋণ মঞ্জুর করেন। পরবর্তীতে ওই ঋণ বিতরণ দেখিয়ে পুরো টাকা আত্মসাৎ করা হয়। যা সুদে-আসলে ১৪ কোটি ৩১ লাখ ১৯ হাজার টাকায় দাঁড়িয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪০৯/৪২০/১০৯ ধারা এবং তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গত ৪ এপ্রিল নিরাপত্তা জামানত ছাড়া ৩ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা আত্মসাতের অভিযোগে মেজর (অব.) আবদুল মান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে ৮ম মামলা দায়ের করে সংস্থাটি।

দুদক সূত্রে জানা যায়, এখন পর্যন্ত মেজর (অব.) এম এ মান্নান, তার স্ত্রী ও কন্যাসহ তার পরিবারের বিরুদ্ধে বিআইএফসির অর্থ আত্মসাতের ঘটনায় ৯টি মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে দুটি মামলার চার্জশিট দেওয়া হয়েছে ও সাতটি মামলা এখনও তদন্তাধীন রয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page