November 5, 2026, 6:27 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

বিগত ২০১৪, ১৮ ও ২৪ সালের সংসদ নির্বাচনের দায় নেবে না উপজেলা নির্বাচন অফিসাররা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত উপজেলা, থানা ও সমমান ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় বড় ধরনের দাবি তুলে ধরেছেন কর্মকর্তারা। এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে- ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাদের দায়বদ্ধতা থাকবে না, কারণ তারা মূল দায়িত্বে ছিলেন না।

অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আশফাকুর রহমান বলেন, নির্বাচনে ভালোভাবে কাজ করতে না পারার জন্য আমাদের ভেতরেও ক্ষোভ রয়েছে। তবে, আমরা কোনোদিন মূল দায়িত্বে ছিলাম না। আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে দিতে চাই যে, আমরা এসব নির্বাচনে দায়বদ্ধ কেন হব?

আশফাকুর রহমান আরও বলেন, আমরা নির্বাচন কমিশনের মাধ্যমে পুরো জাতিকে জানাতে চাই যে, আমাদের যদি আমাদের কাজ সঠিকভাবে করতে দেওয়া হয়, তবে দায়িত্ব আমাদের। আর যদি আমাদের কাজ সঠিকভাবে না করতে দেওয়া হয়, তাহলে তার দায় আমাদের নয়।

তিনি কমিশনের রোডম্যাপ অনুযায়ী, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কার্যক্রম এবং প্রশাসনিক কাঠামোর উন্নয়ন দাবি করেন। তিনি বলেন, “আমরা আশা করছি, নির্বাচন কমিশনের মাধ্যমে দ্রুত নির্বাচন কমিশন সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি হবে এবং নির্বাচন সার্ভিস কমিশন গঠন করা হবে।

সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তাদের জন্য একাধিক দাবি তুলে ধরা হয় : 

  • উপজেলা নির্বাচন কর্মকর্তার পদকে ৬ষ্ঠ গ্রেডে উন্নীত করতে হবে।
  • সহকারী নির্বাচন অফিসারদের পদকে ৯ম গ্রেডে উন্নীত করতে হবে।
  • উপজেলা নির্বাচন অফিসারদের জন্য ডাবল কেবিন গাড়ি এবং সহকারী নির্বাচন অফিসারদের জন্য একটি করে মোটরসাইকেল প্রদান করতে হবে।
  • জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে পুনরায় নির্বাচন কমিশনে ফিরিয়ে আনা এবং বিগত সরকারের কালো আইনটি বাতিল করতে হবে।

আশফাকুর রহমান সভায় আরও বলেন, আমরা সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই। আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রয়োজনীয়তা জানাতে চাই এবং তাদের সহযোগিতার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় নিজেদের ভূমিকা সঠিকভাবে পালন করতে চাই।

এই সভায় অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মো. ইউসুফ-উর রহমান স্বাগত বক্তব্য দেন। তিনি সকল কর্মকর্তাদের একত্রিত হয়ে নির্বাচনী কার্যক্রমে উন্নতির জন্য একযোগভাবে কাজ করার আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page