October 12, 2026, 1:10 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

বিগত ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রামের হালিশহর থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল উদ্ধার ; ১ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-পশ্চিম) অভিযানে নগরীর হালিশহর থানা থেকে লুণ্ঠিত একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন লক্ষ্মীপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুমন হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

২০ ডিসেম্বর  ডিবি পশ্চিমের পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমান জানান, চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের মধ্য থেকে একটি বিদেশি পিস্তল একজনের কাছে থাকার গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ডিসেম্বর ঢাকার শেরে বাংলা নগর এলাকায় অভিযান চালানো হয়।

এসময় গ্রেফতার সুমন হোসেন জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তার কাছে লুটকৃত একটি সরকারি অস্ত্র (পিস্তল) ও একটি ম্যাগাজিন রয়েছে।

মোহাম্মদ মজিবুর রহমান জানান, ১৯ ডিসেম্বর সুমনকে সঙ্গে নিয়ে তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলায় গিয়ে বাড়িতে মাটির নিচ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি সচল প্লাস্টিকের বাটযুক্ত ৯ এমএম তরাশ বিদেশি পিস্তল এবং একটি ৯ এমএম তরাশ পিস্তলের খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা থেকে লুট করা হয়েছিল।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page