November 26, 2026, 7:02 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

বিচারকের সন্তান হত্যা ; কালোব্যাজ কর্মসূচি পালন করলেন দেশের নিম্ন আদালতের বিচারকরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দেশের অধস্তন আদালতের বিচারকরা কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করছেন। রাজশাহী মহানগর দায়রা জজের সন্তানকে হত্যার প্রতিবাদে রোববার সকাল ১০টা থেকে তারা এই কর্মসূচি পালন করলেন। তবে কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করলেও বিচার কাজ বন্ধ রাখেননি বিচারকরা।

বিচারকরা বলছেন, বিপুল সংখ্যক মামলা জট রয়েছে। আমরা একদিন কলম বিরতি পালন করলে দুর্ভোগে পড়বে দেশের মানুষ ও বিচারপ্রার্থী জনগণ। এ কারণে কঠোর কর্মসূচিতে না গিয়ে কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করছি। তবে বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করলে হয়ত ভবিষ্যতে কলম বিরতির মত কর্মসূচি পালন করতে হতে পারে।

বৃহস্পতিবার রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের পুত্রকে হত্যা ও স্ত্রীকে ছুরিকাঘাত করে লিমন নামের এক ব্যক্তি। পরদিন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন বিবৃতি দেয়।

এতে বলা হয়, প্রকাশ্য দিবালোকে বিচারক পরিবারে লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় পুরো বিচার বিভাগ স্তম্ভিত ও বাকরুদ্ধ। আমরা আরও গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, ন্যক্কারজনক এ ঘটনার তদন্ত প্রক্রিয়া ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার পূর্বেই বিধি-বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে সারা দেশের বিচারকগণ ক্ষোভে ফুঁসে উঠেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের প্রত্যেক আদালত/ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন ও গাড়িতে নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের কাছে সুপ্রিম কোর্ট থেকে বারংবার পত্র প্রেরণ করা সত্ত্বেও সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। বিচার বিভাগের সদস্যগণ রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করলেও তারা ও তাদের পরিবার অরক্ষিত ও নিরাপত্তাহীন।

বিবৃতিতে বিচারক পরিবারের নিহত সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের সব বিচারক নিজ নিজ কর্মস্থলে রবিবার কালো ব্যাজ ধারণ করবে। সংগঠনের এই কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে কালো ব্যাচ ধারণ করছেন বিচারকরা।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page