March 26, 2026, 1:14 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

বিচারপতি ইনায়েতুর রহিমের বাবা-মায়ের কবরে বিচারপতিদের শ্রদ্ধা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের বাবা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধানের অন্যতম প্রণেতা, স্বাধীনতা পদক প্রাপ্ত মরহুম এম আব্দুর রহিম এবং তার মা সদ্য প্রয়াত নাজমা রহিমের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন সুপ্রিমকোর্টের বিচারপতিরা।
সুপ্রিমকোর্টের বিচারপতিদের পক্ষ হতে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিচারপতি জে.বি.এম. হাসান, বিচারপতি রুহুল কুদ্দুস, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজল ও বিচারপতি বিশ্বজিত দেবনাথ।
আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য মরহুম এম আব্দুর রহিমের সহধর্মিণী নাজমা রহিম (৮৪) গত ২৭ মার্চ মারা যান। তিনি সুপ্রিমকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের মা।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page