March 27, 2026, 12:43 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন প্রথম আলোর সম্পাদক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় করা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে থাকা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ঢাকার বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।

বুধবার (৩ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে উচ্চ আদালত থেকে পাওয়া আগাম জামিনের জামিননামা দাখিল করেন। আদালত ২০ হাজার টাকা মুচলেকায় তার জামিননামা গ্রহণ করেন।

এরপর তারা জামিনের জন্য আরেকটি আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ১৬ আগস্ট পূর্ণাঙ্গ জামিন শুনানির জন্য দিন ধার্য করেছেন। তত দিন পর্যন্ত তিনি জামিনে থাকবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।

এর আগে গত ২৯ মার্চ রাজধানীর রমনা মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনে অ্যাডভোকেট আবদুল মশিউর মালেক নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। এ মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাম্যান এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

এ মামলায় মতিউর রহমান হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page