February 20, 2026, 9:48 am
শিরোনামঃ
শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে : অর্থমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে : বাণিজ্যমন্ত্রী ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার : পানিসম্পদ মন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে : পুলিশ কমিশনার আন্দোলনের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : র‍্যাব মহাপরিচালক বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংসসহ ২ জন আটক নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ট্রাক ঢুকে ২ জন নিহত গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা এলিয়েন-ইউএফও নিয়ে গোপন তথ্য প্রকাশের নির্দেশ ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

বিচার ব্যবস্থা পরিবর্তনের বিরুদ্ধে ইসরাইলে হাজার হাজার মানুষের বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলে বিচার ব্যবস্থার আমূল সংস্কারের বিরুদ্ধে শনিবার দেশজুড়ে লাখ লাখ ইসরায়েলি বিক্ষোভ করেছে। টানা দশম সপ্তাহ ধরে এ বিক্ষোভ চলছে।
সরকারের এ সংস্কার পরিকল্পনাকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে দেখছেন সমালোচকেরা।
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকারের বিচারিক সংস্কার পরিকল্পনা পার্লামেন্টে অনুমোদনের জন্যে যেসব পদক্ষেপ নিচ্ছে তারই প্রেক্ষিতে সর্বশেষ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।।
ইসরায়েলি সংবাদ মাধ্যম থেকে জানা গেছে,  উপকূলীয় শহর তেল আবিবে সবচেয়ে বড়ো বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় এক লাখ বিক্ষোভকারী অংশ নেয়। এদের অনেকেই ইসরায়েলের নীল-সাদা পতাকা ওড়াচ্ছিল।
বিক্ষোভকারিদের একজন প্রযুক্তি উদ্যোক্তা রণ শাহর এএফপিকে বলেছেন, আমি বিক্ষোভ করছি কারণ নতুন সরকার যে পদক্ষেপগুলি নিতে চায় তা ইসরায়েলি গণতন্ত্রের জন্য  বাস্তব ও তাৎ্ক্ষণিক হুমকি বয়ে আনবে।
নব্বই লাখেরও বেশি জনসংখ্যার দেশটির অন্যান্য শহরেও বিক্ষোভ হয়েছে। উত্তরাঞ্চলীয় নগরী হাইফাতে প্রায় ৫০ হাজার ও বেরশেবাতে ১০ হাজার লোক  বিক্ষোভ করেছে।
পুলিশ  তেল আবিবের রিং রোডে সড়ক অবরোধকারী তিনজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। তবে অন্য সমাবেশগুলিতে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, পার্লামেন্টের আইন কমিটির চেয়ারম্যান সিমচা রটম্যান ভোটের আগে রোববার থেকে বুধবার পর্যন্ত সরকারের সংস্কারের অংশগুলির ওপর দৈনিক শুনানির সময় নির্ধারণ করেছেন।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page