November 28, 2026, 6:19 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

বিছিন্নতাবাদী কেএনএফ-এর হুমকিতে বান্দরবানের থানচিতে আশ্রয় নিয়েছে ১১ পরিবার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ-এর সদস্যদের নির্যাতন ও লাগাতার হুমকিতে ভীত হয়ে দুপুরে বান্দরবানের থানচিতে আশ্রয় নিয়েছে ১১টি পরিবার।

তাদের আশ্রয়ের জন্য মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেয় প্রশাসন। পরিবারগুলো রুমার ৩ নম্বর রেমাক্রি প্রাংসা ইউনিয়নের বাকলাই পাড়ার বাসিন্দা।

৩২ জনের এই দলটির মধ্যে ১০ জন পুরুষ, ১৩ জন নারী ও ৯ শিশু রয়েছে। তারা জানান, ৬ মাস ধরে কুকিচিন ও আইনশৃংখলা বাহিনীর গোলাগুলির মধ্যবর্তী স্থান বাকলাই পাড়াতে তারা ছিলেন।

আতঙ্কিত হয়ে দীর্ঘদিন বনে-জঙ্গলে পালিয়ে থেকে গত শনিবার সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো’র সহযোগিতায় তারা থানচি সদরে চলে আসেন।

পরিস্থিতির শান্ত না হওয়া পর্যন্ত এই ১১টি পরিবার এই বিদ্যালয়েই থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page