October 31, 2026, 12:34 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

বিজিবি’র  অভিযানে খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় পিস্তল ও গুলি উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি ভারতীয় পিস্তল ও তাজা গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়নের (৪০ বিজিবি) একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়নের অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ শাহীনূল ইসলাম।

ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে আনুমানিক ১৩ কিলোমিটার উত্তর-পূর্বে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার গোমতি ইউনিয়নের বেহাদন্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় ১২ বোর পিস্তল, দুটি ১২ বোর তাজা গুলি এবং তিনটি হাঁসুয়া (দা) উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য এক লাখ এক হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হয়নি।

পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়নের অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ শাহীনূল ইসলাম জানান, সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র পাচার ও অনুপ্রবেশ রোধে ৪০ বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page