November 5, 2026, 5:24 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

বিজিবির আজান ও কেরাত প্রতিযোগিতা : বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সৈনিকদের শুদ্ধ উচ্চারণ ও সুললিত কণ্ঠে আজান ও কেরাত চর্চায় অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বিজিবিতে আজান ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান শুক্রবার (১৪ এপ্রিল) বাদ জুমা পিলখানা কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার, সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।

এ সময় বিজিবির সকল পর্যায়ের কর্মকর্তা, সৈনিক ও অসামরিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, গত ১২ এপ্রিল পিলখানার বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে ৩ দিনব্যাপী এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে আজ পিলখানা কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আজান প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে সেক্টর সদর দপ্তর কুষ্টিয়ার ল্যান্স নায়েক মো. মোকতার হোসেন প্রথম স্থান অধিকার করেন। গুইমারা সেক্টর সদর দপ্তরের মেডিকেল সহকারী সিপাহী তানজিমুল ইসলাম দ্বিতীয় স্থান এবং ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সিপাহী মো. রাকিবুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেন।

কেরাত প্রতিযোগিতায় গুইমারা সেক্টর সদর দপ্তরের ল্যান্স নায়েক বেলাল আহমেদ প্রথম স্থান, ঢাকা হেডকোয়ার্টার ব্যাটালিয়নের মুয়াজ্জিন আল আমিন দ্বিতীয় স্থান এবং সিলেট সেক্টর সদর দপ্তরের সিপাহী আজিজুর রহমান তৃতীয় স্থান অধিকার করেন।

আজান ও কেরাত উভয় বিষয়ে দলীয়ভাবে মোট পয়েন্ট প্রাপ্তির ভিত্তিতে গুইমারা সেক্টর চ্যাম্পিয়ন এবং কুষ্টিয়া সেক্টর রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

 

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page