September 3, 2026, 10:17 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে সাতক্ষীরায় বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় মালামাল জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে শাড়ি, বোরকা, ওষুধ-সহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার দিনভর সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কুশখালী, কাকডাঙ্গা, মাদরা ও  সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল ভোমরা মসজিদের সামনে পাকা সড়কের উপর থেকে ভারতীয় ট্রাকের পেনিয়াম, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশ্বান ঘাট নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করেন।

এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির পৃথক দইটি বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী ও গেড়াখালী নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও বোরকা, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল তালসারি নামক স্থান হতে ভারতীয় বিভিন্ন চুড়ি জব্দ করেন। জব্দকৃত মালামালের সর্বমোট বাজারমূল্য আনুমানিক চারলাখ ৪৭ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page