October 31, 2026, 3:46 pm
শিরোনামঃ
যশোর বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ যশোরের বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার সৌদির তেলসমৃদ্ধ অঞ্চল লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ঠেকাতে কাতারের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

বিজেপির লুটপাট-মিথ্যাচার-অহংকার-ঘৃণার পরিবেশের অবসান প্রয়োজন : সোনিয়া গান্ধী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভানেত্রী ও ‘ইউপিএ’ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী বলেছেন, কর্ণাটক ও দেশের উন্নতির জন্য বিজেপির লুটপাট, মিথ্যাচার, অহংকার ও ঘৃণার পরিবেশের অবসান প্রয়োজন।

গতকাল (শনিবার) সন্ধ্যায় সোনিয়া গান্ধী কর্ণাটকের হুবলিতে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। সোনিয়া গান্ধী বলেন, ‘যাদের কাজ ঘৃণা ছড়ানো, তাদের বিরুদ্ধে ‘ভারত জোড়ো পদযাত্রা’ সংগঠিত হয়েছিল। বিজেপি সরকারের লুটপাট, মিথ্যাচার, অহংকার ও বিদ্বেষের পরিবেশ থেকে মুক্তি না পেলে কর্ণাটকের উন্নতি হবে না, দেশের উন্নতি হবে না।’  কর্ণাটকে আগামী ১০ মে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা হবে ১৩ মে।

সোনিয়া গান্ধী বিজেপিকে টার্গেট করে বলেন: ‘কর্ণাটক ভগবান বাসভান্না, মহাকবি কুভেম্পুর ভূমি। কিন্তু বিজেপি প্রতিদিন তাদের অনুভূতিকে অপমান করছে। নিজের রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য কর্ণাটক ও দেশকে ধ্বংসের পথে নিয়ে যাবেন না। সামাজিক সম্প্রীতি, উন্নয়ন, লুট ও কমিশনমুক্ত কর্ণাটকের জন্য কংগ্রেসই আপনার একমাত্র ভরসা। ১৯৭৮ সালে, যখন ইন্দিরাজী কেন্দ্রীয় সরকারের নিপীড়নমূলক নীতির বিরুদ্ধে লড়াই করছিলেন, তখন কর্ণাটকের চিকমাগালুর তাকে সম্পূর্ণ সমর্থন করেছিল। ২৪ বছর আগে আমি যখন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, আমিও বেল্লারির মানুষদের আস্থা ও সমর্থন পেয়েছি। এই সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়া আমাদের সকলের কর্তব্য।’

তিনি বলেন,  বিজেপি নেতা হুমকি দিয়েছেন যে তারা জিততে না পারলে কর্ণাটকের মানুষ প্রধানমন্ত্রী মোদীর আশীর্বাদ পাবে না এবং দাঙ্গা হবে। আমি বিজেপিকে বলতে চাই যে কর্ণাটকের মানুষ কারও আশীর্বাদের উপর নির্ভর করে না, বরং তাদের নিজেদের পরিশ্রম ও সংকল্পের উপর নির্ভর করে। ১০ মে কর্ণাটকের মানুষ বলে দেবে তারা কী মাটি দিয়ে তৈরি বলেও মন্তব্য করেন কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page